সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সিন্ডিকেটে জাবি অধ্যাপক নাহরিন 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬ পিএম

শেয়ার করুন:

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সিন্ডিকেটে জাবি অধ্যাপক নাহরিন 
অধ্যাপক নাহরিন ইসলাম খান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক নাহরিন ইসলাম খানকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা এক আদেশে প্রথিতযশা ব্যক্তি ক্যাটাগরিতে তাকে এ মনোনয়ন দেওয়া হয়।

একই আদেশে বিশিষ্ট অধ্যাপক ক্যাটাগরিতে আরও দুজনকে সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। তারা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক মো. মোর্শেদ হাসান খান এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের অধ্যাপক মো. সোহেল রানা।

আদেশে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন, ২০২৬-এর ২৪(১)(ঘ) ও (৬) এবং ২৪(৩) ধারা অনুযায়ী তাদের সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।

বিশিষ্ট অধ্যাপক ও প্রথিতযশা ব্যক্তি— এই দুই ক্যাটাগরিতে মনোনীত তিন অধ্যাপকের মেয়াদ হবে দুই বছর।

এম/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর