সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

ইবির নতুন ছাত্র উপদেষ্টা ড. মামুন আল রশীদ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, ইবি
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৮ পিএম

শেয়ার করুন:

ইবির নতুন ছাত্র উপদেষ্টা ড. মামুন আল রশীদ
অধ্যাপক ড. মোহাম্মদ মামুন আল রশীদ। ছবি: ঢাকা মেইল

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নতুন ছাত্র উপদেষ্টা পদে নিয়োগ পেয়েছেন ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মামুন আল রশীদ।

রবিবার (২৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আতিকুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মো. ওবায়দুল ইসলামের ছাত্র-উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের মেয়াদ ২৭ সেপ্টেম্বর শেষ হওয়ায় তার স্থলে অধ্যাপক ড. মোহাম্মদ মামুন আল রশীদকে ২৮ সেপ্টেম্বর ২০২৬ থেকে পরবর্তী এক বছরের জন্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র-উপদেষ্টা হিসেবে ভাইস-চ্যান্সেলরের মনোনয়ন দেওয়া হয়েছে।

আদেশে আরও বলা হয়, নতুন ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ড. মামুন আল রশীদ বিধি মোতাবেক ছাত্র উপদেষ্টা পদের সব ধরনের সুযোগ-সুবিধা ভোগ করবেন।

দীর্ঘদিন নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করায় অধ্যাপক ড. মো. ওবায়দুল ইসলামকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অধ্যাপক ড. মো. মামুন আল রশীদ বলেন, আমি শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে তাদের পাশে থাকার চেষ্টা করব। বিশেষ করে দরিদ্র, অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষেত্রে যেসব সমস্যা রয়েছে, সেগুলো নিয়ে বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সমাধানের উদ্যোগ চেষ্টা করব। শিক্ষার্থীদের সকল ধরনের কল্যাণমূলক কাজে আন্তরিকভাবে অংশগ্রহণ করব। দায়িত্বশীল কাজের মাধ্যমে সকলের সহযোগিতা নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীর জন্য কাজ করব।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর