সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

সরকারি হাইস্কুলের ৪ শিক্ষক বদলি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৫ এএম

শেয়ার করুন:

সরকারি হাইস্কুলের ৪ শিক্ষক বদলি
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)। ছবি: সংগৃহীত

সরকারি উচ্চ বিদ্যালয়ের চার শিক্ষককে বদলি করা হয়েছে। বদলিকৃতদের মধ্যে একজন সিনিয়র শিক্ষক ও তিনজন সহকারী শিক্ষক রয়েছেন।

রোববার (২৭ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি) থেকে এ-সংক্রান্ত দুটি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, সরকারি উচ্চ বিদ্যালয়ের চার শিক্ষককে প্রশাসনিক প্রয়োজন ও প্রচলিত বিধি অনুযায়ী বিভিন্ন বিদ্যালয়ে বদলি করা হয়েছে। বদলিকৃত শিক্ষকদের মধ্যে একজন সিনিয়র শিক্ষক এবং তিনজন সহকারী শিক্ষক রয়েছেন।

বদলির আদেশে সংশ্লিষ্ট শিক্ষকদের নির্ধারিত সময়ের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে দায়িত্ব হস্তান্তর ও যোগদানের প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে বলা হয়েছে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে বদলিকৃত শিক্ষকদের নাম, বর্তমান কর্মস্থল ও নতুন কর্মস্থলের বিস্তারিত তথ্য উল্লেখ করা হয়েছে।

এম/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর