রোববার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

নতুন করে উপবৃত্তির আওতায় ৫৯ কারিগরি প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৬ পিএম

শেয়ার করুন:

নতুন করে উপবৃত্তির আওতায় ৫৯ কারিগরি প্রতিষ্ঠান

নতুন করে ৫৯টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানকে উপবৃত্তি বিতরণ ও শিক্ষা উপকরণ সহায়তা কার্যক্রমের আওতায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) কারিগরি শিক্ষা অধিদফতরের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়েছে, তালিকাভুক্ত ৫৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য DTE Stipend MIS সফটওয়্যারে প্রোফাইল তৈরি করতে হবে। এ জন্য প্রতিষ্ঠানগুলোকে সফটওয়্যারে লগইন করার User ID এবং প্রয়োজনীয় বিস্তারিত নির্দেশনা সংশ্লিষ্ট আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে প্রতিষ্ঠানের ই-মেইলে পাঠানো হবে।

নতুন অন্তর্ভুক্ত এসব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপবৃত্তি ও শিক্ষা উপকরণ সহায়তা কার্যক্রমের আওতায় সুবিধা পাবেন।

এম/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর