রোববার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

কাল গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৯ পিএম

শেয়ার করুন:

কাল গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন শিক্ষামন্ত্রী

বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে জাতীয় স্টিয়ারিং কমিটির সভা শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

সোমবার (২৮ সেপ্টেম্বর) এ সভা অনুষ্ঠিত হবে। 

রোববার (২৭ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সকাল ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে জাতীয় স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত হবে। সভা শেষে শিক্ষামন্ত্রী গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন।

এম/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর