রোববার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাধীনতা পুরস্কারের মনোনয়ন আহ্বান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৯ পিএম

শেয়ার করুন:

শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাধীনতা পুরস্কারের মনোনয়ন আহ্বান
এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম শুরু করতে যাচ্ছে কারিগরি শিক্ষা অধিদফর।

কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো থেকে স্বাধীনতা পুরস্কার-২০২৭-এর জন্য মনোনয়ন প্রস্তাব আহ্বান করেছে কারিগরি শিক্ষা অধিদফতর। আগামী ২২ অক্টোবর বিকেল ৩টার মধ্যে প্রস্তাব পাঠাতে হবে।

রোববার (২৭ সেপ্টেম্বর) কারিগরি শিক্ষা অধিদফতরের জারি করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিটি অধিদফতরের আওতাধীন সব কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের কাছে পাঠানো হয়েছে। এর সঙ্গে স্বাধীনতা পুরস্কার-২০২৭-এর নির্দেশিকাও সংযুক্ত করা হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ, বিজ্ঞান ও প্রযুক্তি, চিকিৎসাবিদ্যা, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, ক্রীড়া, পল্লী উন্নয়ন, সমাজসেবা ও জনসেবা, জনসংখ্যা নিয়ন্ত্রণ, জনপ্রশাসন, গবেষণা ও প্রশিক্ষণসহ সরকার নির্ধারিত অন্যান্য ক্ষেত্রে ব্যক্তি, প্রতিষ্ঠান, গোষ্ঠী ও সংস্থার গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়।

১৯৭৭ সাল থেকে সরকার এ পুরস্কার দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় কারিগরি শিক্ষা অধিদফতর ও এর আওতাধীন প্রতিষ্ঠানগুলোর নিজ নিজ কার্যসংশ্লিষ্ট ক্ষেত্রে অবদানের জন্য স্বাধীনতা পুরস্কার-২০২৭-এর মনোনয়ন প্রস্তাব আহ্বান করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, মনোনয়ন প্রস্তাব আগামী ২২ অক্টোবর বিকেল ৩টার মধ্যে কারিগরি শিক্ষা অধিদফতরে পাঠাতে হবে। প্রস্তাবের সফটকপি নিকোষ ফন্টে পেনড্রাইভের মাধ্যমে এবং ই-মেইলে পাঠাতে হবে। পাশাপাশি হার্ডকপি ডাকযোগে অধিদফতরে জমা দিতে হবে।

সফটকপি পাঠানোর জন্য অধিদফতরের নির্ধারিত ই-মেইল ঠিকানা হলো [email protected]।

এম/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর