শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

২৭ দিনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি তৃতীয় বর্ষের ফল, পাসের হার ৪৪.২৭%

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৪ পিএম

শেয়ার করুন:

২৭ দিনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি তৃতীয় বর্ষের ফল, পাসের হার ৪৪.২৭%
ছবি: সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২৪ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত ১২টায় এ ফল প্রকাশ করা হয়। পরীক্ষা শেষ হওয়ার ২৭ কর্মদিবসের মধ্যে এ ফল প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষায় গড় উত্তীর্ণের হার ৪৪ দশমিক ২৭ শতাংশ।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত ১২টায় বিশ্ববিদ্যালয়ের ফল প্রকাশ করা হয়।

২০২৪ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষায় সারা দেশের ৬৫২টি কেন্দ্রে ১ হাজার ৯০৮টি কলেজের নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থী অংশ নেন। মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ৮৪ হাজার ৮৯৬ জন। তাদের মধ্যে গড় পাসের হার ৪৪ দশমিক ২৭ শতাংশ।

ফল প্রকাশের বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ বলেন, শিক্ষার্থীদের দীর্ঘ সময় অপেক্ষায় রেখে ফল প্রকাশ করা কোনোভাবেই কাম্য নয়। আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে পরীক্ষার ফল দ্রুত ও নির্ভুলভাবে প্রকাশের ওপর গুরুত্ব দিচ্ছি। মাত্র ২৭ কর্মদিবসে ডিগ্রি তৃতীয় বর্ষের ফল প্রকাশ তারই একটি উদাহরণ। ভবিষ্যতে ফল প্রকাশের সময় আরও কমিয়ে আনার পাশাপাশি ফলের মান ও নির্ভুলতা নিশ্চিত করতে আমরা কাজ করে যাচ্ছি।

শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফলাফল বিষয়ক ওয়েবসাইটে (result.nu.ac.bd) প্রবেশ করে ফলাফল জানতে পারবেন।

প্রকাশিত ফলাফলে কোনো ধরনের অসঙ্গতি বা ভুল পরিলক্ষিত হলে তা সংশোধন কিংবা প্রয়োজনবোধে ফলাফল সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

এএইচ/এআরএম 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর