সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

তেলের দাম বাড়ানোর প্রতিবাদ: চবি ছাত্রদলের সাংগঠনিক সম্পাদককে শোকজ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, চবি
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৩ এএম

শেয়ার করুন:

তেলের দাম বাড়ানোর প্রতিবাদ: চবি ছাত্রদলের সাংগঠনিক সম্পাদককে শোকজ
সাজ্জাদ হোসেন হৃদয়

জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদ জানানোয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়কে শোকজ করেছে কেন্দ্রীয় ছাত্রদল।

রোববার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক নোটিশে তাকে শোকজ করা হয়।

কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের নির্দেশে এই নোটিশ জারি হয়।

শোকজ নোটিশে বলা হয়, চবি শাখা ছাত্রদলের দায়িত্বশীল পদে থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে আপনার বিরুদ্ধে কেনো স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, এই মর্মে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে লিখিত ব্যাখ্যা দেওয়ারর নির্দেশ দেওয়া হলো।

শাখা ছাত্রদল সূত্রে জানা গেছে, সরকার জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদ জানানোর কারণেই তাকে শোকজ করা হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) রাত ১১টার পর নিজের ফেসবুক পোস্টে তিনি এই মূল্যবৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ জানান।

পোস্টে তিনি লেখেন, ছাত্ররাজনীতির শুরু থেকে বিএনপির যেসব কর্মসূচিতে অংশ নিয়েছি তার অধিকাংশই ছিল তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে। আজ জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। প্রতিবাদ জানালাম।

ফেসবুক পোস্ট এবং এর কারণেই যে তাকে শোকজ করা হয়েছে সে বিষয়টি ঢাকা মেইলের কাছে স্বীকার করেছেন সাজ্জাদ হোসেন হৃদয়। শোকজ নিয়ে তার প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, তার ফেসবুক পোস্টের পিন করা কমেন্টই তার বক্তব্য।

 

পিন করা ওই কমেন্টে তিনি লেখেন, যদিও মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। পার্শ্ববর্তী দেশগুলোতেও জ্বালানি মূল্য বাংলাদেশের তুলনায় অনেক বেশি। মার্চ থেকে সারা বিশ্বে তেলের দাম বৃদ্ধি পেলেও সরকার জণগণের কথা চিন্তা করে দাম কম রাখার ফলে মার্চ টু আগস্ট পর্যন্ত ২২ হাজার ৮৭৫ কোটি ৬৬ লাখ টাকা লোকসান হয়। আশা করি, আন্তর্জাতিক বাজারে স্থিতিশীলতা আসার মাধ্যমে দেশেও দাম কমে আসবে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর