মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রাতভর বিক্ষোভ, রেলস্টেশন ভাঙচুর

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, রাবি
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ এএম

শেয়ার করুন:

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রাতভর বিক্ষোভ, রেলস্টেশন ভাঙচুর
রাতভর রাবি শিক্ষার্থীদের বিক্ষোভ, রাজশাহী রেলস্টেশন ভাঙচুর।

রাজশাহী রেলওয়ে স্টেশনের গেটে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থী রেলওয়ে নিরাপত্তা বাহিনীর দ্বারা মারধরের শিকার হওয়ার পর বিশ্ববিদ্যালয় স্টেশন অবরোধ করে দায়ীদের গ্রেফতারের দাবিতে আল্টিমেটাম দেয় শিক্ষার্থীরা। নির্ধারিত সময়ে দাবি আদায় না হওয়ায় রাজশাহী রেলস্টেশন অভিমুখী লংমার্চ এবং পরে স্টেশন ভাঙচুর করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

রোববার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টা থেকে ১টা পর্যন্ত এ ঘটনা ঘটে। পরে বিশ্ববিদ্যালয়ের অর্ধশত শিক্ষক উপস্থিত হয়ে শিক্ষার্থীদের ফিরিয়ে আনেন।

1000094790

জানা যায়, রোববার রাতে রাজশাহী রেলওয়ে স্টেশনের গেটে বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আইয়ুবের সঙ্গে রেলওয়ে আনসার সদস্যদের কথা কাটাকাটি হচ্ছিল। এসময় কথা-কাটাকাটির একপর্যায়ে টিটিই, রেলওয়ে নিরাপত্তারক্ষীরা তাকে মারধর করে।

আইয়ুবের সহপাঠী নাইমুল ইসলাম অভ্র বলেন, মারধরের পর আইয়ুব মাটিতে পড়ে যান। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে অচেতন অবস্থায় রয়েছেন এবং কয়েকবার বমি ও নাক দিয়ে রক্তপাত হয়েছে।

এদিকে আহত শিক্ষার্থীকে দেখতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. ফরিদুল ইসলাম বলেন, এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। রেলের কর্মচারীরা তাকে অত্যন্ত নির্মমভাবে মারধর করেছে। আমি নিউরোসার্জনের সঙ্গে কথা বলেছি। তাকে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়েছে। আমরা বিষয়টি খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছি।

1000094880

তিনি আরও বলেন, তার চিকিৎসাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি রেলের নিরাপত্তারক্ষী, টিটিই ও গার্ডসহ সংশ্লিষ্টদের এমন আচরণের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও পুলিশকে অনুরোধ জানিয়েছি।

 

ঘটনার প্রতিবাদে রাবি রেলওয়ে স্টেশন অবরোধ করে বিক্ষোভ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীরা রাবি স্টেশন থেকে রাজশাহী রেলওয়ে স্টেশন ঘেরাও করার উদ্দেশ্যে রওনা হন এবং পরে স্টেশন ভাঙচুর করেন।

উল্লেখ্য, বাংলাদেশ রেলওয়ে রাজশাহীর চিফ কমান্ড্যান্টের সাক্ষরিত এক দপ্তরাদেশের মাধ্যমে অভিযুক্ত ৪ আরএনবি (রেলওয়ে নিরাপত্তা বাহিনী) সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর