শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

ডিগ্রি ১ম বর্ষের ২৩ সেপ্টেম্বরের পরীক্ষার তারিখ পরিবর্তন

জেলা প্রতিনিধি, গাজীপুর
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১ পিএম

শেয়ার করুন:

ডিগ্রি ১ম বর্ষের ২৩ সেপ্টেম্বরের পরীক্ষার তারিখ পরিবর্তন

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষ্যে আগামী ২৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য ২০২৫ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স ১ম বর্ষের পরীক্ষা এক দিন পিছিয়ে দেওয়া হয়েছে।

পরিবর্তিত সময়সূচি অনুযায়ী ২৩ সেপ্টেম্বর বুধবারের নির্ধারিত পরীক্ষা ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে।

পরীক্ষা আরম্ভের সময় দুপুর ১টা ৩০ মিনিট এবং পরীক্ষার সময়কাল প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী অপরিবর্তিত থাকবে। পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অন্যান্য পরীক্ষার তারিখ ও সময়সূচি অপরিবর্তিত থাকবে।

সংশ্লিষ্ট পরীক্ষার্থী, কলেজ কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট সবাইকে পরিবর্তিত সময়সূচি অনুসরণ করে পরীক্ষায় অংশগ্রহণের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনুরোধ জানিয়েছে।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর