শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

বাকৃবিতে একাডেমিক অ্যাওয়ার্ড পেলেন ভেটেরিনারি অনুষদের ৮ শিক্ষার্থী

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, বাকৃবি
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৪ পিএম

শেয়ার করুন:

বাকৃবিতে একাডেমিক অ্যাওয়ার্ড পেলেন ভেটেরিনারি অনুষদের ৮ শিক্ষার্থী

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি অনুষদের ৬০তম ব্যাচের ২৩তম ইন্টার্নশিপ উদ্বোধন ও ‘একাডেমিক অ্যাওয়ার্ড-২০২৬’ প্রদান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সেরা সিজিপিএ প্রাপ্ত ২০১৯-২০ সেশনের ডিভিএম-৫৯তম ব্যাচের ৮ জন কৃতি শিক্ষার্থীকে একাডেমিক অ্যাওয়ার্ড-২০২৬ প্রদান করা হয়।

অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- নুরুন লায়লা শাওন, মোছা. সাবরিনা ইয়াসমিন নুপুর, মোছা. ফাহমিদা সুলতানা জোনাকি, আফসানা মিমি, মোছা. আখি আক্তার শিলা, নওরিন জান্নাত, মো. মোরসালিন এবং মোছা. সালমা খাতুন। 

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম কনফারেন্স হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. মাসুমা হাবিব। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার। বিশেষ অতিথি ছিলেন বাকৃবি কৃষি অনুষদের ডিন ও ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. জি এম মুজিবুর রহমান এবং ডিএলএস ময়মনসিংহের বিভাগীয় পরিচালক শমসেদ জাহান সিরাজি।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মাসুমা হাবিব বলেন, সরকার প্রতিবছর এক লাখ শিক্ষার্থীকে ইন্টার্নশিপের আওতায় আনার পরিকল্পনা গ্রহণ করছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা ও দক্ষতা বিকাশের সুযোগ তৈরি হবে। পাশাপাশি সমস্যা সমাধানের দক্ষতা ও যোগাযোগ দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

উন্নত দেশগুলোতে মেধাবী শিক্ষার্থীরা ভেটেরিনারি সায়েন্সে পড়াশোনা করেন উল্লেখ করে ইন্টার্নশিপে অংশ নেওয়া শিক্ষার্থীদের জন্য গর্ব প্রকাশ করেন অধ্যাপক ড. মাসুমা হাবিব।

উল্লেখ্য, এবারের ইন্টার্নশিপ প্রোগ্রামে ১৫ জন বিদেশি শিক্ষার্থীসহ মোট ১৭৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছেন। অনুষ্ঠানে বাকৃবির ভেটেরিনারি অনুষদের শিক্ষকবৃন্দ, বিভিন্ন দায়িত্বশীল পদে থাকা শিক্ষক-কর্মকর্তা এবং সরকারি ও বেসরকারি পর্যায়ের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর