শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

জাবি মেডিকেল সেন্টার আধুনিকায়ন প্রকল্পের উদ্বোধন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, জাবি 
প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ পিএম

শেয়ার করুন:

জাবি মেডিকেল সেন্টার আধুনিকায়ন প্রকল্পের উদ্বোধন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) মেডিকেল সেন্টারকে আধুনিক চিকিৎসাসেবার উপযোগী করে তুলতে ২৫ লাখ টাকার ‘মেডিকেল সেন্টার আধুনিকায়ন প্রকল্প’ উদ্বোধন করা হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)-এর বিশেষ উদ্যোগে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান ও জাকসু নেতৃবৃন্দের উপস্থিতিতে প্রকল্পটির উদ্বোধন করা হয়।

জাকসুর সাধারণ সম্পাদক (জিএস) মো. মাজহারুল ইসলাম বলেন, “২৫ লক্ষাধিক টাকার এই প্রকল্পটি সম্পূর্ণ আমাদের উদ্যোগে বাস্তবায়িত হতে যাচ্ছে। এর আওতায় জাবি মেডিকেল সেন্টারের ল্যাবে আধুনিক মাইক্রোস্কোপ, হেলথ চেকআপ ডিজিটাল মনিটর, এক্স-রে ফিল্ম ভিউয়ার, রোগীবান্ধব একাধিক ট্রলি, ছয় শয্যার ডাবল-ফাংশন ইমার্জেন্সি বেড (ছেলে ও মেয়েদের কক্ষের জন্য), পাঁচ টন এসি এবং হল ও মেডিকেল সেন্টারের জন্য ২২টি হুইলচেয়ার সংযোজন করা হবে।”

উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, “বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্যসেবার মান বাড়াতে জাকসুর উদ্যোগে ২৫ লাখ টাকার ‘জাকসু মেডিক্যাল আধুনিকায়ন প্রকল্প ২০২৬’ শুরু হয়েছে, যা এটি একটি পূর্ণাঙ্গ হাসপাতালে রূপান্তরের সূচনা।”

তিনি আরও বলেন, “দীর্ঘ ৫৫ বছর ধরে প্রয়োজনীয় প্রযুক্তি ও সরঞ্জামের অভাবে চিকিৎসকরা সেবা দিতে ব্যাহত হচ্ছিলেন, যা এই প্রকল্পের মাধ্যমে অনেকাংশে দূর হবে।”

এরই মাধ্যমে প্রথমবারের মতো জাবি মেডিকেল সেন্টারে অপারেশন থিয়েটার সুবিধা চালু করা হচ্ছে। পাশাপাশি ১০ শয্যাবিশিষ্ট একাধিক ওয়ার্ডের কাজও শুরু হবে।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর