ঢাকা কলেজ ম্যাথ অ্যাসোসিয়েশনের নতুন কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আব্দুছ সুবহান ও আব্দুল্লাহ আল নোমান।
বুধবার (১৬ সেপ্টেম্বর) ঢাকা কলেজের গণিত বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ও ঢাকা কলেজ ম্যাথ অ্যাসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক আক্তারুজ্জামানের উপস্থিতিতে উপদেষ্টাদের ভোটে নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যাপক আক্তারুজ্জামান। এ সময় ঢাকা কলেজ ম্যাথ এসোসিয়েশনের সকল উপদেষ্টা উপস্থিত ছিলেন।
নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনটির কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।
এম/এআর




