বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

‘শিশুদের ননীর পুতুল নয়, কর্মক্ষম মানুষ হিসেবে গড়ে তুলতে হবে’

ঢাকা মেইল ডেস্ক
প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ পিএম

শেয়ার করুন:

‘শিশুদের ননীর পুতুল নয়, কর্মক্ষম মানুষ হিসেবে গড়ে তুলতে হবে’
ইকরা বাংলাদেশ স্কুল হবিগঞ্জ। ছবি: সংগৃহীত

শিশুদের অতিরিক্ত আদর-আহ্লাদে নির্ভরশীল না করে ছোটবেলা থেকেই কর্মক্ষম ও আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ইকরা বাংলাদেশ স্কুল হবিগঞ্জের প্রিন্সিপাল হাফিজ মাওলানা মাসউদুল কাদির। তিনি বলেন, আমরা বাচ্চাদের কেবল তুলে তুলে খেতে দিই, চামচে খাইয়ে দিই। আদরে-আহ্লাদে বড় করে তুলতে চেষ্টা করি। এটাই বাচ্চাদের পিছিয়ে দেয়। শিশুদের কর্মক্ষম করে বড় করে তোলা উচিত।

বুধবার (১৬ সেপ্টেম্বর) ইকরা বাংলাদেশ স্কুল হবিগঞ্জের দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার ছুটি উপলক্ষে শিক্ষার্থীদের উদ্দেশে দেওয়া এক বার্তায় তিনি এসব কথা বলেন।

হাফিজ মাওলানা মাসউদুল কাদির বলেন, ছুটিতে শিশুরা বাসায় থাকে, আনন্দ করে। তবে আনন্দের পাশাপাশি তাদের যেন বাসার টুকিটাকি কাজেও যুক্ত করা হয়। সব কাজ নিজে করে দেওয়া কিংবা কাজের মানুষ দিয়ে করিয়ে দেওয়ার অভ্যাস শিশুদের আত্মনির্ভরশীল হতে বাধাগ্রস্ত করতে পারে।

তিনি বলেন, শিশু যদি নিজের কাজটা নিজেই করতে শেখে, তাহলে সমাজটাই সুন্দর হয়ে যাবে।

আরও পড়ুন

হবিগঞ্জ ইকরায় শিশুদের যুদ্ধবিরোধী অভিনব প্রতিবাদ

শিশুদের কর্মমুখী করে গড়ে তুললে তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে উল্লেখ করে তিনি বলেন, আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও শিশুকাল থেকেই কাজের প্রতি আগ্রহী ছিলেন। তিনি তাঁর দুগ্ধভাই আবদুল্লাহকে কাজে সহযোগিতা করেছেন এবং পশু চরাতে মাঠে গিয়েছেন।

শিশুদের ছোটবেলা থেকেই নিজের কাজ নিজে করার অভ্যাস গড়ে তোলা এবং পারিবারিক কাজে অংশ নেওয়ার সুযোগ দেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।

জেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর