সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

বিশ্ববিদ্যালয় ভবন থেকে পড়ে শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু

জেলা প্রতিনিধি, ফরিদপুর
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১২ পিএম

শেয়ার করুন:

বিশ্ববিদ্যালয় ভবন থেকে পড়ে শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
নিহত শিক্ষার্থী অমিত ঘোষ। ছবি: সংগৃহীত

রাজধানীর মালিবাগে সাউথ পয়েন্ট ইউনিভার্সিটির ভবন থেকে পড়ে অমিত ঘোষ (১৭) নামে এক শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর সোমবার (১৪ সেপ্টেম্বর) ভোররাত ৫টার দিকে তার মৃত্যু হয়।

নিহত অমিত ঘোষ ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পিয়ারপুর এলাকার বাসিন্দা। তিনি ঢাকার মৌচাক শাখার আপন জুয়েলার্সের ম্যানেজার সুবল ঘোষের (বুলু) ছোট ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে সাউথ পয়েন্ট ইউনিভার্সিটির ভবন থেকে নিচে পড়ে গুরুতর আহত হন অমিত। পরে তাকে উদ্ধার করে রাজধানীর শ্যামলীতে অবস্থিত বাংলাদেশ শিশু কল্যাণ একাডেমি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন ভোররাতে তার মৃত্যু হয়।

অমিতের আকস্মিক ও রহস্যজনক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তিনি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পারিবারিক সূত্র জানায়, সোমবার সন্ধ্যায় ফরিদপুরের পিয়ারপুরে নিজ বাড়ির পাশের পারিবারিক শ্মশানে অমিতের শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

প্রতিনিধি/জেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর