শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

জাবিতে বিএনসিসি ক্যাডেটদের নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

জেলা প্রতিনিধি, বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, জাবি
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ এএম

শেয়ার করুন:

জাবিতে বিএনসিসি ক্যাডেটদের নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) প্লাটুনের নবীন ক্যাডেটদের নবীনবরণ ও বিদায়ী ক্যাডেটদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল চারটায় বিশ্ববিদ্যালয়ের গণিত ও পরিসংখ্যান বিভাগের গ্যালারি রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে নবীন ক্যাডেটদের স্বাগত জানানো হয় এবং বিদায়ী ক্যাডেটদের বিএনসিসিতে অবদান ও সেবামূলক কর্মকাণ্ডের জন্য সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম ও সাবেক প্রক্টর ড. এ কে এম রাশিদুল আলম।

BNCC

উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম বলেন, বিএনসিসির সদস্যদের বিভিন্ন প্রতিকূলতা উপেক্ষা করে জনসেবায় কাজ করে যেতে হবে। তাদের শ্রম ও সাধনা একদিন সফলতা বয়ে আনবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। ভবিষ্যতে তারা আরও সফলতা অর্জন করবেন বলেও তিনি প্রত্যাশা করেন।

তিনি আরও বলেন, বাংলাদেশের জাতি গঠনে বিএনসিসির অসাধারণ অবদান রয়েছে। জাতীয় দুর্যোগের মুহূর্তে বিএনসিসির সদস্যরা যে ভূমিকা পালন করেন, তা জাতি হিসেবে আমরা সব সময় স্মরণ করি।

উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম বলেন, দেশের প্রতি কর্তব্য ও দায়িত্ব সম্পর্কে শেখার একটি বড় ও চমৎকার প্ল্যাটফর্ম হলো বিএনসিসি। এর চর্চার মাধ্যমে সদস্যদের মধ্যে দেশপ্রেম তৈরি হয় এবং দেশের প্রতি দায়িত্ববোধ গড়ে ওঠে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর