শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীদের নতুন করে একাদশে আবেদনের সুযোগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ পিএম

শেয়ার করুন:

ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীদের নতুন করে একাদশে আবেদনের সুযোগ
ফাইল ছবি

এসএসসি ও সমমান পরীক্ষার পুনর্মূল্যায়নে পরিবর্তিত ফল একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন পোর্টালে অন্তর্ভুক্ত করা হয়েছে। 

ফলে পুনর্মূল্যায়নের পর যেসব শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে, তারা নতুন করে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন করতে পারবেন। সেইসঙ্গে আগে করা আবেদনও পরিমার্জনের সুযোগ পাবেন তারা।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) একাদশ শ্রেণির ভর্তির অনলাইন আবেদন পোর্টাল xiclassadmission.gov.bd-এ প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পুনর্মূল্যায়নের মাধ্যমে পরিবর্তিত ফল আবেদনের পোর্টালে অন্তর্ভুক্ত করা হয়েছে। যেসব শিক্ষার্থীর ফল পরিবর্তিত হয়েছে, তারা এখন আবেদন করতে পারবেন। যারা ইতোমধ্যে আবেদন করেছেন, তারাও নিজেদের আবেদন পরিমার্জন করতে পারবেন।

চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন চলবে আগামী ১৩ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত। যেসব শিক্ষার্থী গত ১০ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে পারেননি, তারাও এই সময়ের মধ্যে আবেদন করার সুযোগ পাবেন।

এছাড়া ১২ সেপ্টেম্বর ও ১৩ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত ভর্তিচ্ছুরা তাদের পছন্দক্রম পরিবর্তন করতে পারবেন।

আবেদন শেষে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে আগামী ১৬ সেপ্টেম্বর রাত ৮টায়। নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি নিশ্চয়নের জন্য ১৮ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি নিশ্চয়ন না করলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

শিক্ষার্থীদের পছন্দক্রম অনুযায়ী মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ১৯ সেপ্টেম্বর রাত ৮টায়। এরপর ২০ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম চলবে। আগামী ২৩ সেপ্টেম্বর থেকে একাদশের ক্লাস শুরু হবে।

এমএইচ/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর