মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

চবি লেখক ফোরামের ৭ম কমিটি ঘোষণা, নেতৃত্বে ইরিন-আজিজ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, চবি
প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫০ এএম

শেয়ার করুন:

চবি লেখক ফোরামের ৭ম কমিটি ঘোষণা, নেতৃত্বে ইরিন-আজিজ

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখার ৭ম কার্যনির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে কারিশমা ইরিন এ্যামি ও আজিজ ওয়েসিকে মনোনীত করা হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে কেন্দ্রীয় সভাপতি মো. রুহুল আমিন ও সাধারণ সম্পাদক সাইশা সুলতানা সাদিয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কারিশমা ইরিন এ্যামি ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস ইনস্টিটিউটের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। আজিজ ওয়েসি একই শিক্ষাবর্ষের সমাজতত্ত্ব বিভাগের শিক্ষার্থী।

আরও পড়ুন: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. আল-ফোরকান

বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় কার্যনির্বাহী পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী চবি শাখার ২০২৬-২৭ কার্যবর্ষের জন্য তাদের মনোনীত করা হয়েছে। আগামী সাত কার্যদিবসের মধ্যে গঠনতন্ত্র অনুযায়ী শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রণয়ন করে কেন্দ্রীয় দপ্তর সম্পাদক বরাবর পাঠাতে নতুন সভাপতি ও সাধারণ সম্পাদককে অনুরোধ করা হয়েছে।

নবনির্বাচিত সভাপতি কারিশমা ইরিন এ্যামি বলেন, ‘প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনেক সৃজনশীল ও সৃষ্টিশীল লেখক তৈরি করেছে। আমি আশা করি, এই ধারাবাহিকতা আরও এগিয়ে নিতে এবং শিক্ষার্থীদের লেখালেখির সঙ্গে সম্পৃক্ত করতে সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে পারব, ইনশাআল্লাহ।’

সাধারণ সম্পাদক আজিজ ওয়েসি বলেন, ‘চবি শিক্ষার্থীদের লেখালেখিতে আগ্রহী করা, সৃজনশীলতা বিকাশ ও মুক্তচিন্তার চর্চাকে আরও বিস্তৃত করতে আমরা কাজ করতে চাই। নতুন উদ্যোগ গ্রহণের মাধ্যমে সংগঠনটিকে আরও সক্রিয় ও সমৃদ্ধ করার চেষ্টা থাকবে, ইনশাআল্লাহ।’

উল্লেখ্য, ২০১৯ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের কার্যক্রম শুরু হয়। তরুণ লেখকদের পরামর্শ দেওয়া, পত্রিকায় লেখা প্রকাশে সহযোগিতা এবং লেখালেখিবিষয়ক বিভিন্ন সভা, সেমিনার ও কর্মশালার আয়োজন করে থাকে সংগঠনটি।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর