সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

স্থায়ী হচ্ছে আত্তীকৃত ২২৭ প্রভাষকের চাকরি 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ পিএম

শেয়ার করুন:

স্থায়ী হচ্ছে আত্তীকৃত ২২৭ প্রভাষকের চাকরি 
ছবি: সংগৃহীত

২০০০ বিধিতে আত্তীকৃত প্রভাষক পর্যায়ের ২২৭ শিক্ষকের চাকরি স্থায়ীকরণের লক্ষ্যে খসড়া তালিকা প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর। সোমবার (৭ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এ তালিকা প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০০০ বিধিতে আত্তীকৃত প্রভাষক পর্যায়ের শিক্ষকদের চাকরি স্থায়ীকরণের জন্য চাকরিসংক্রান্ত সার্বিক তথ্য উল্লেখ করে বিষয়ভিত্তিক তালিকা প্রস্তুত করা হয়েছে। প্রস্তুত করা এ খসড়া তালিকা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

তালিকায় যেসব শিক্ষকের নামের পাশে মন্তব্যের ঘরে এসিআর-সংক্রান্ত কোনো মন্তব্য রয়েছে, তাদের আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে উপপরিচালক (কলেজ-১)-এর কাছে ওই মন্তব্যের বিষয়ে প্রয়োজনীয় প্রমাণক পাঠাতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এসিআর ছাড়া অন্য কোনো তথ্যের ভুল থাকলেও তা সংশোধনের জন্য আবেদন করা যাবে। এর মধ্যে বর্তমান কর্মস্থল, নিয়োগ ও যোগদানের তারিখ, জন্মতারিখ, নিজ জেলা উল্লেখযোগ্য। এছাড়া নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করার পরও খসড়া তালিকায় যেসব শিক্ষকের নাম অন্তর্ভুক্ত হয়নি, তাদেরও আবেদনপত্র ও প্রামাণ্য কাগজপত্র আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে [email protected] ঠিকানায় পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া নিয়োগ, যোগদান, নিয়মিতকরণ, বিভাগীয় পরীক্ষা ও বুনিয়াদি প্রশিক্ষণসংক্রান্ত তথ্য হালনাগাদ করার নির্দেশ দেওয়া হয়েছে। এসব তথ্য হালনাগাদের পর অধ্যক্ষের মাধ্যমে পিডিএস অনুমোদন নিশ্চিত করতেও বলা হয়েছে।

এম/এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর