রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

মাদরাসা শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়ল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ পিএম

শেয়ার করুন:

মাদরাসা শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়ল

মাদরাসা শিক্ষা অধিদফতরের আওতাধীন মাদরাসায় বদলির জন্য নির্ধারিত সময়ের মধ্যে ম্যানুয়ালি (হার্ডকপি) আবেদন করা শিক্ষকদের গুগল ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) মাদরাসা শিক্ষা অধিদফতরের উপপরিচালক (প্রশাসন) মো. শামিউল ইসলাম প্রামাণিকের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বদলি প্রত্যাশী যেসব শিক্ষক নির্ধারিত সময়ের মধ্যে ম্যানুয়ালি (হার্ডকপি) বদলির আবেদন করেছেন, তাদের প্রত্যেককে মাদরাসা শিক্ষা অধিদফতরের ওয়েবসাইটের স্ক্রলবারে প্রদর্শিত লিংকে গিয়ে গুগল ফরম পূরণ করতে হবে।

আগামী ১০ সেপ্টেম্বর বিকেল ৩টার মধ্যে সংশ্লিষ্ট শিক্ষকদের আবশ্যিকভাবে গুগল ফরম পূরণ করতে বলা হয়েছে।

এদিকে যেসব শিক্ষক ইতোমধ্যে গুগল ফরম পূরণ করেছেন, তাদের পুনরায় ফরম পূরণ করার প্রয়োজন নেই বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এম/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর