রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

রাবি পাঠক ফোরামের আয়োজনে ইন্টারন্যাশনাল ক্যারিয়ার সামিট

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, রাবি
প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৩ এএম

শেয়ার করুন:

রাবি পাঠক ফোরামের আয়োজনে ইন্টারন্যাশনাল ক্যারিয়ার সামিট
ছবি: সংগৃহীত

শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও ক্যারিয়ার গঠনে দিকনির্দেশনা, নেটওয়ার্কিং ও বাস্তব সুযোগ তৈরির লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অনুষ্ঠিত হয়েছে ‘ইন্টারন্যাশনাল ক্যারিয়ার সামিট ২০২৬’।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে দিনব্যাপী এ সামিটের আয়োজন করে রাজশাহী বিশ্ববিদ্যালয় পাঠক ফোরাম। এইচআর দ্য মিডিয়েটরের সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল 'কানেক্টিং অ্যাম্বিশন উইথ অপরচুনিটি'।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সামিটে প্রায় দেড় হাজার শিক্ষার্থী অংশ নেন। এতে দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, এইচআর পেশাজীবী, শিল্পসংশ্লিষ্ট ব্যক্তি, উদ্যোক্তা ও অ্যালামনাইরা যুক্ত হন। পাশাপাশি বিশ্বের ১০টি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরাও অনলাইনে অংশ নেন।

সামিটে আন্তর্জাতিক উচ্চশিক্ষা, স্কলারশিপ, ক্যারিয়ার পরিকল্পনা, চাকরির প্রস্তুতি, দক্ষতা উন্নয়ন ও পেশাগত নেটওয়ার্কিং নিয়ে আলোচনা হয়। পাশাপাশি ছিল কী-নোট সেশন, প্যানেল আলোচনা, মেন্টরিং, ক্যারিয়ার ফেয়ার ও অ্যালামনাই নেটওয়ার্কিং।

অনুষ্ঠানে বিটিভির নিউজ রিপোর্টার মো. হাসানুর রহমান বলেন, শিক্ষার্থীদের সঙ্গে শিল্পসংশ্লিষ্ট ও পেশাজীবীদের সরাসরি সংযোগ তৈরি করাই এ সামিটের মূল লক্ষ্য। 

সিভি ক্লিনিক থেকে স্পিড নেটওয়ার্কিং—প্রতিটি আয়োজন বাস্তব ক্যারিয়ার সুযোগের সঙ্গে শিক্ষার্থীদের যুক্ত করার লক্ষ্যেই সাজানো হয়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় পাঠক ফোরামের সভাপতি মো. সাব্বির হোসেন বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় পাঠক ফোরাম ও এইচআর দ্য মিডিয়েটরের সহযোগিতায় এ সামিটের আয়োজন করা হয়েছে। 

এতে প্রায় দেড় হাজার শিক্ষার্থী অংশ নিয়েছেন। আন্তর্জাতিক ক্যারিয়ার, বিদেশে উচ্চশিক্ষা ও ভালো স্কলারশিপের সুযোগ সম্পর্কে শিক্ষার্থীদের জানানো এবং সঠিক দিকনির্দেশনা দেওয়াই আমাদের আয়োজনের মূল লক্ষ্য।

এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর