পরীক্ষায় অসদুপায় অবলম্বনসহ বিভিন্ন অপরাধে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৬৩ শিক্ষার্থীকে শাস্তি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
শাস্তির আওতায় থাকা শিক্ষার্থীদের পরীক্ষার ফল ও সংশ্লিষ্ট পরীক্ষা বাতিলের পাশাপাশি এক থেকে সর্বোচ্চ চার বছর পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত সব ধরনের পরীক্ষায় অংশগ্রহণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, শাস্তি পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ২০২৪ সালের এলএলবি প্রথম পর্বের ২৪ জন এবং ২০২৩ সালের এলএলবি শেষ পর্বের ৩৯ জন রয়েছেন। এছাড়া ২০২৪ সালের বিএড তৃতীয় বর্ষের ৫ম সেমিস্টারের একজন এবং বিএসসি (অনার্স) ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) তৃতীয় বর্ষের ৫ম সেমিস্টারের দুই শিক্ষার্থী রয়েছেন।
অপরাধের ধরন ও সংশ্লিষ্ট পরীক্ষার ভিত্তিতে এসব শিক্ষার্থীর বিরুদ্ধে পৃথক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এম/এআর




