বেসরকারি স্কুল-কলেজে কর্মরত ১ হাজার ৩৫৪ শিক্ষক-কর্মচারীর এমপিও সংশোধনের অনুমোদন দেওয়া হয়েছে। একই সঙ্গে কলেজ পর্যায়ের ২৯৫ শিক্ষককে পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এমপিও কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
নথি অনুযায়ী, এমপিও সংশোধন হওয়া ১ হাজার ৩৫৪ শিক্ষক-কর্মচারীর মধ্যে স্কুল পর্যায়ের ১ হাজার ১৯১ জন এবং কলেজ পর্যায়ের ১৬৩ জন রয়েছেন।
স্কুল পর্যায়ে এমপিও সংশোধন হওয়া শিক্ষক-কর্মচারীদের মধ্যে বরিশাল অঞ্চলের ৪২ জন, চট্টগ্রামের ৪২ জন, কুমিল্লার ৯৭ জন, ঢাকার ১৩৩ জন, খুলনার ৯৮ জন, ময়মনসিংহের ২৮০ জন, রাজশাহীর ১৯৬ জন, রংপুরের ২৮৭ জন এবং সিলেটের ১২ জন রয়েছেন। এ ছাড়া অফলাইনে আবেদন করা চার শিক্ষক-কর্মচারীর এমপিওও সংশোধন করা হয়েছে।
অন্যদিকে, কলেজ পর্যায়ে এমপিও সংশোধন হওয়া ১৬৩ শিক্ষক-কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলের ২৬ জন, চট্টগ্রামের ১৩ জন, কুমিল্লার ১৩ জন, ঢাকার ২১ জন, খুলনার ২৩ জন, ময়মনসিংহের ৩ জন, রাজশাহীর ৪৫ জন, রংপুরের ১৩ জন এবং সিলেটের ৬ জন রয়েছেন।
একই সভায় কলেজ পর্যায়ের ২৯৫ শিক্ষককে পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পদোন্নতিপ্রাপ্ত শিক্ষকদের এমপিও-সংক্রান্ত প্রয়োজনীয় কার্যক্রমও নিয়ম অনুযায়ী সম্পন্ন করা হবে।
এম/এআর




