নজরুল বর্ষ উপলক্ষে দেশজুড়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) আওতাধীন সব পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে।
এ কর্মসূচি বাস্তবায়নে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রণীত নির্দেশিকা অনুসরণ করতে বলা হয়েছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) এ বিষয়ে একটি চিঠি জারি করে কর্মসূচি বাস্তবায়নের নির্দেশ দিয়েছে মাউশি। চিঠিটি মাউশির সব আঞ্চলিক পরিচালক, মাধ্যমিক শাখার উপপরিচালক এবং জেলা শিক্ষা কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
মাউশির চিঠিতে বলা হয়েছে, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ উপলক্ষে দেশব্যাপী মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের আওতাধীন সব পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করতে হবে।
এ লক্ষ্যে প্রতিযোগিতা আয়োজন ও বাস্তবায়নসংক্রান্ত নির্দেশিকা চিঠির সঙ্গে পাঠানো হয়েছে। নির্দেশিকায় উল্লেখিত বিষয়গুলো অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।
এম/এএইচ




