সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ঢাকা

মাদরাসা শিক্ষকদের বদলি: অধ্যক্ষ-উপাধ্যক্ষের শূন্যপদের তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ আগস্ট ২০২৬, ০৯:৫৪ পিএম

শেয়ার করুন:

মাদরাসা শিক্ষকদের বদলি: অধ্যক্ষ-উপাধ্যক্ষের শূন্যপদের তালিকা প্রকাশ
মাদ্রাসা শিক্ষা অধিদফতর

মাদরাসার এমপিওভুক্ত শিক্ষকদের বদলির জন্য ফাজিল ও কামিল মাদরাসার অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পদে শূন্য থাকা প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করা হয়েছে।

রোববার (৩০ আগস্ট) মাদরাসা শিক্ষা অধিদফতর এ তালিকা প্রকাশ করে।

অধিদফতর সূত্রে জানা গেছে, বদলির আবেদন করতে আগ্রহী শিক্ষকরা প্রকাশিত তালিকা থেকে শূন্য থাকা পদ ও প্রতিষ্ঠান সম্পর্কে তথ্য জানতে পারবেন। তালিকায় ফাজিল ও কামিল মাদরাসার অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ পদে শূন্য থাকা প্রতিষ্ঠানের তথ্য রয়েছে।

এর আগে গত ২৭ আগস্ট মাদরাসা শিক্ষা অধিদফতর এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ৩০ আগস্ট থেকে বদলির আবেদন গ্রহণ শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৬ সেপ্টেম্বর বিকেল ৪টা পর্যন্ত।

বদলি সংক্রান্ত শূন্যপদের তালিকা ও বিস্তারিত নির্দেশনা মাদরাসা শিক্ষা অধিদফতরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

এমএইচ/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর