শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ঢাকা

সরকারি হলো আরও এক স্কুল, প্রজ্ঞাপন জারি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ আগস্ট ২০২৬, ০২:২১ পিএম

শেয়ার করুন:

সরকারি হলো আরও এক স্কুল, প্রজ্ঞাপন জারি
শিক্ষা মন্ত্রণালয়ের লোগো।

বগুড়ার গাবতলী উপজেলার গাবতলী পাইলট উচ্চ বিদ্যালয়কে সরকারি করা হয়েছে। এ বিষয়ে বৃহস্পতিবার (২৭ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

সরকারি হওয়ার সঙ্গে সঙ্গে বিদ্যালয়টির নামও পরিবর্তন করা হয়েছে। নতুন নাম দেওয়া হয়েছে ‘গাবতলী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়’।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বগুড়া জেলার গাবতলী উপজেলাধীন গাবতলী পাইলট উচ্চ বিদ্যালয়কে ২০২৬ সালের ২৭ আগস্ট থেকে ‘গাবতলী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়’ নামে সরকারি করা হলো।

এতে আরও বলা হয়, প্রচলিত বিধি-বিধান অনুযায়ী বিদ্যালয়টির শিক্ষক ও কর্মচারীদের আত্তীকরণ করা হবে। আত্তীকৃত শিক্ষক ও কর্মচারীরা চাকরিতে বদলিযোগ্য হবেন না।

জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এর আগে গত ২৫ আগস্ট বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়কেও সরকারি করা হয়।

এম/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর