মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ঢাকা

বাকৃবিতে বাউরেসের বিদায়ী ও নবনিযুক্ত পরিচালকদের সংবর্ধনা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশিত: ২৫ আগস্ট ২০২৬, ০৪:০০ পিএম

শেয়ার করুন:

বাকৃবিতে বাউরেসের বিদায়ী ও নবনিযুক্ত পরিচালকদের সংবর্ধনা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেমের (বাউরেস) বিদায়ী পরিচালক ও সহযোগী পরিচালকের বিদায় সংবর্ধনা এবং নবনিযুক্ত পরিচালক ও সহযোগী পরিচালকের বরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১০টায় বাউরেস সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি অনুষদের ডিন ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. জি. এম. মুজিবর রহমান।

অনুষ্ঠানে বাউরেসের পরিচালক অধ্যাপক ড. মো. হাম্মাদুর রহমানের সভাপতিত্বে এবং সহযোগী পরিচালক ড. মোহাম্মদ মতিউর রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন উচ্চ শিক্ষা ও গবেষণা কমিটির কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মো. সামছুল আলম, নবনিযুক্ত বাউরেস পরিচালক অধ্যাপক ড. মো. সামছুল আলম ভূঁঞা, প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীম, অধ্যাপক ড. আহমেদ খায়রুল হাসান এবং সোনালী দলের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এ. কে. এম. আদহাম।

অনুষ্ঠানে বাউরেসের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। এ সময় বিদায়ী পরিচালক ও সহযোগী পরিচালকের দীর্ঘদিনের অবদানের জন্য তাঁদের শুভকামনা জানানো হয়। একই সঙ্গে নবনিযুক্ত পরিচালক ও সহযোগী পরিচালককে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। বিদায়ী ও নবনিযুক্ত পরিচালক এবং সহযোগী পরিচালকদের বাউরেস পরিবারের পক্ষ থেকে ক্রেস্ট ও শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।

বিদায়ী পরিচালক অধ্যাপক ড. মো. হাম্মাদুর রহমান তাঁর দুই বছরের দায়িত্ব পালনকালে বাউরেসের বিভিন্ন কার্যক্রম ও অর্জনের সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরেন। ভবিষ্যতে বাউরেসের কার্যক্রম আরও বিস্তৃত হবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।

নবনিযুক্ত পরিচালক অধ্যাপক ড. মো. সামছুল আলম ভূঁঞা সততা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করে বাউরেসের কার্যক্রম এগিয়ে নিতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. জি. এম. মুজিবর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রমে বাউরেসের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বিদায়ী পরিচালকের বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন এবং নবনিযুক্ত পরিচালকের নেতৃত্বে আগামী দিনে বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর