মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ঢাকা

কামরাঙ্গীরচরে কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৫ আগস্ট ২০২৬, ০১:১০ পিএম

শেয়ার করুন:

কামরাঙ্গীরচরে কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা
ছবি: সংগৃহীত

রাজধানীর কামরাঙ্গীরচর থানা এলাকায় রিশাত জাহান অমি (১৬) নামে এক কলেজ শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। নিহত অমি সিটি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে তার মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। 

রিশাতের চাচা জাকির হোসেন জানান, সকালে রিশাতের বাবা-মার সঙ্গে তার ঝগড়া হয়। এরপর অভিমানে রুমের দরজা বন্ধ করে দেয় রিশাত। বেশ কিছুক্ষণ তার সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন পরিবারের লোকজন। এ সময় গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলতে দেখা যায় রিশাতকে। দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলেও তাকে আর বাঁচানো যায়নি। 

এ ঘটনায় ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখার পাশাপাশি বিষয়টি কামরাঙ্গীরচর থানা-পুলিশকে জানানো হয়েছে।

এমআইকে/এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর