সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ঢাকা

আগামী বছরের এসএসসি পরীক্ষা শুরুর নতুন তারিখ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ আগস্ট ২০২৬, ০৪:৪৬ পিএম

শেয়ার করুন:

আগামী বছরের এসএসসি পরীক্ষা শুরুর নতুন তারিখ ঘোষণা
ফাইল ছবি

আগামী বছরের অর্থাৎ ২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা শুরুর নতুন তারিখ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বছরের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে ১৪ মার্চ। শেষ হবে ১৫ এপ্রিল।

সোমবার (২৩ আগস্ট) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত জানানো হয়। 

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

এর আগের সিদ্ধান্ত অনুযায়ী আগামী বছরের ৭ জানুয়ারি সারাদেশে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল।

গত ১৪ মে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

এর আগে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় গত ২১ এপ্রিল। সাধারণ শিক্ষাবোর্ডের লিখিত পরীক্ষা শেষ হয় ২০ মে এবং দাখিল ও কারিগরি বোর্ডের লিখিত পরীক্ষা শেষ হয় ২৪ মে। ফলাফল ঘোষণা করা হয় গত ১০ আগস্ট।

এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর