রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ঢাকা

ঈদে মিলাদুন্নবীতে প্রাথমিক বিদ্যালয়ে নানা কর্মসূচির নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ আগস্ট ২০২৬, ০৯:২৫ পিএম

শেয়ার করুন:

ঈদে মিলাদুন্নবীতে প্রাথমিক বিদ্যালয়ে নানা কর্মসূচির নির্দেশ
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশের সব প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনসহ বিভিন্ন কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

রোববার (২৩ আগস্ট) মন্ত্রণালয়ের প্রশাসন-২ অধিশাখা থেকে এ-সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। এতে স্মারক করেন উপসচিব মো. শামছুল আরিফ।

নির্দেশনায় বলা হয়েছে, ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশের সব প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করতে হবে। পাশাপাশি মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম এবং ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্বভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা বিষয়ে আলোচনা সভার আয়োজন করতে হবে।

এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে দোয়া মাহফিল, হামদ-নাত, স্বরচিত কবিতা পাঠ, শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং মহানবী (সা.)-এর জীবন ও কর্মের ওপর কুইজ প্রতিযোগিতার আয়োজন করতে বলা হয়েছে।

মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিবের সভাপতিত্বে ১২ রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়নসংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। ওই সভার কার্যবিবরণীর সিদ্ধান্ত অনুযায়ী এসব কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

সভায় সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, বেসরকারি ভবন এবং সশস্ত্র বাহিনীর সব স্থাপনায় জাতীয় পতাকা উত্তোলনের সিদ্ধান্ত নেওয়া হয়। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়সহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানেও জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনা বাস্তবায়নে প্রাথমিক শিক্ষা অধিদফতরের বিভাগীয় উপপরিচালক, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, পিটিআইয়ের সুপারিনটেনডেন্ট এবং উপজেলা ও থানা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের অধীন সব দফতর ও শিক্ষাপ্রতিষ্ঠানকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

এমএইচ/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর