শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ঢাকা

বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ রয়েল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ আগস্ট ২০২৬, ০৯:০৬ পিএম

শেয়ার করুন:

বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ করল রয়েল বিশ্ববিদ্যালয় ছাত্রদল
বৃক্ষরোপণ কর্মসূচি ও খেলার সামগ্রী বিতরণ করেছে রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল। ছবি: সংগৃহীত

শিক্ষার্থীদের জন্য পরিবেশবান্ধব ক্যাম্পাস গড়ে তোলা এবং সুস্থ বিনোদনের সুযোগ তৈরির লক্ষ্যে বৃক্ষ ও খেলার সামগ্রী বিতরণ করেছে রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল।

শুক্রবার (২১ আগস্ট) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির অংশ হিসেবে ক্যাম্পাসে বৃক্ষরোপণ এবং শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন ধরনের খেলার সামগ্রী বিতরণ করা হয়।

আয়োজকেরা জানান, শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়ানো, খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি এবং সুন্দর, সুস্থ ও প্রাণবন্ত ক্যাম্পাস পরিবেশ তৈরি করাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের অধিকার ও কল্যাণের পাশাপাশি পরিবেশবান্ধব ও সুন্দর ক্যাম্পাস গড়ে তোলার দায়িত্বও সবার। পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার সুযোগ তৈরি করা জরুরি। শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

image

রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের পাশে, শিক্ষার্থীদের জন্য—এই প্রত্যয়কে সামনে রেখে শিক্ষার্থীদের অধিকার, কল্যাণ, শিক্ষা, পরিবেশ ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে বিভিন্ন ইতিবাচক কর্মসূচি ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদলের সভাপতি মো. জহুরুল ইসলাম জুয়েল, সাধারণ সম্পাদক মো. সাজ্জাদ হোসাইন, বেসরকারি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় কমিটি ছাত্রদলের সাবেক সহসভাপতি মো. আল-আমিন ও যুগ্ম সম্পাদক মো. রিপন পাশা।

image

এ ছাড়া অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব রয়েল ইউনিভার্সিটি অব ঢাকার সভাপতি সনক দ্রাবিড়, যুগ্ম সাধারণ সম্পাদক হাসিব ভূইয়া, রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মশিউর রহমানসহ শিক্ষকরা উপস্থিত ছিলেন।

এমএইচ/এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর