বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ঢাকা

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভোটের ফল প্রকাশ, ‘হ্যাঁ’ ভোটের জয়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ আগস্ট ২০২৬, ০৭:১২ পিএম

শেয়ার করুন:

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভোটের ফল প্রকাশ, ‘হ্যাঁ’ ভোটের জয়
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির লোগো।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে একাডেমিক মাইগ্রেশনের বিষয়ে মতামত গ্রহণের ভোট শেষ হয়েছে। চার দিন ধরে চলা অনলাইন ভোটগ্রহণ বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল ৪টায় শেষ হয়।

গত ১৬ আগস্ট সকাল ১০টা থেকে শুরু হওয়া এ ভোটে সাত কলেজের মোট ৫৪ হাজার ৩৯৬ জন রেজিস্ট্রারকৃত শিক্ষার্থীর মধ্যে ১৯ হাজার ৬৮২ জন তাদের মতামত জানিয়েছেন। অর্থাৎ, মোট শিক্ষার্থীর প্রায় ৩৬ শতাংশ ভোট দিয়েছেন। বিপরীতে ৩৪ হাজার ৭১৪ জন শিক্ষার্থী ভোটে অংশ নেননি।

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২১-২২ শিক্ষাবর্ষে মোট শিক্ষার্থী ১৮ হাজার ৮১৭ জন। এদের মধ্যে ৬ হাজার ৮৫৬ জন একাডেমিক মাইগ্রেশন নিয়ে মতামত দিয়েছেন।

২০২২-২৩ শিক্ষাবর্ষে মোট শিক্ষার্থী ১৭ হাজার ৯২৫ জন। এ শিক্ষাবর্ষে ৬ হাজার ৭৩৫ জন শিক্ষার্থী ভোট দিয়েছেন। আর ২০২৩-২৪ শিক্ষাবর্ষে মোট ১৭ হাজার ৬৫৪ জন শিক্ষার্থীর মধ্যে ৬ হাজার ৯১ জন তাদের মতামত জানিয়েছেন।

সাত কলেজের শিক্ষার্থীদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধীনে একাডেমিক মাইগ্রেশনের বিষয়ে তাদের মতামত জানার জন্য এ ভোটের আয়োজন করা হয়। নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীরা অনলাইনে ভোট দেওয়ার সুযোগ পান।

ভোটগ্রহণ শেষ হওয়ায় এখন শিক্ষার্থীদের মতামত বিশ্লেষণ করে একাডেমিক মাইগ্রেশনের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এম/এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর