বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ঢাকা

মানারাত ইউনিভার্সিটিতে অ্যাক্রেডিটেশন প্রস্তুতি বিষয়ক কর্মশালা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ আগস্ট ২০২৬, ০৯:২৭ পিএম

শেয়ার করুন:

মানারাত ইউনিভার্সিটিতে অ্যাক্রেডিটেশন প্রস্তুতি বিষয়ক কর্মশালা
মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অ্যাক্রেডিটেশন প্রস্তুতি বিষয়ক কর্মশালার অতিথিবৃন্দ

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (এমআইইউ) ‘প্রিপারেশন ফর অ্যাক্রেডিটেশন টু হায়ার এডুকেশন অব বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের মিলনায়তনে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর আয়োজনে এই কর্মশালা হয়।

এতে প্রধান অতিথি ও প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পূর্ণকালীন সদস্য প্রফেসর ড. মো. শাহ আমরান।

কর্মশালার অতিথি ছিলেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রব, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পরিচালক (অ্যাক্রেডিটেশন) প্রফেসর নাসির উদ্দিন আহমেদ।

এতে সভাপতিত্ব করেন মানারাত ইউনিভার্সিটির আইকিউএসির পরিচালক প্রফেসর ড. এবিএম মাহবুবুল ইসলাম এবং সঞ্চালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. মোহাম্মাদ আবুল কালাম আজাদ।

কর্মশালায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার মো. মনিরুল ইসলাম, অতিরিক্ত পরিচালক মো. মাহবুব আলাম।

এতে বাংলাদেশের উচ্চশিক্ষার মানোন্নয়ন, অ্যাক্রেডিটেশন অর্জনের প্রস্তুতি, প্রয়োজনীয় মানদণ্ড পূরণ এবং বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমকে আরও মানসম্মত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন বক্তারা।

উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ মানোন্নয়ন কার্যক্রম আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন তারা।

কর্মশালায় মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক ও কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

এতে অংশগ্রহণকারী শিক্ষক ও কর্মকর্তাদের মধ্যে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইকিউএসি ও বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের (বিএসি) যৌথ স্বাক্ষরিত সনদপত্র বিতরণ করা হয়।

এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর