মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ঢাকা

ছাত্রীদের ক্যারিয়ার প্রস্তুতিতে চাকসুর ১৮০ বই উপহার

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, চবি
প্রকাশিত: ১৮ আগস্ট ২০২৬, ০৮:২০ পিএম

শেয়ার করুন:

ছাত্রীদের ক্যারিয়ার প্রস্তুতিতে চাকসুর ১৮০ বই উপহার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পাঁচটি ছাত্রী হলের সেমিনার লাইব্রেরির জন্য ১৮০টি চাকরির প্রস্তুতিমূলক বই দিয়েছে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)। ৬০ হাজার টাকা মূল্যের এসব বই নারী শিক্ষার্থীদের ক্যারিয়ার প্রস্তুতিতে সহায়তা করবে।

মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল তিনটায় বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের টিভি রুমে আয়োজিত এক অনুষ্ঠানে ছাত্রী হলগুলোর প্রতিনিধিদের হাতে বইগুলো তুলে দেওয়া হয়।

চাকসু সূত্র জানায়, বইগুলোর মধ্যে বিসিএস, ব্যাংক, এনটিআরসিএ ও প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতিমূলক বই রয়েছে। ছাত্রী হলগুলোর সেমিনার লাইব্রেরিতে চাকরির প্রস্তুতির বইয়ের ঘাটতি পূরণ এবং হলেই শিক্ষার্থীদের প্রস্তুতির সুযোগ তৈরির জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে।

চাকসুর সহ-ছাত্রী কল্যাণবিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদাউস রিতা বলেন, ‘ছাত্রীদের জন্য প্রয়োজনীয় চাকরির প্রস্তুতিমূলক বই সহজলভ্য করা এবং ছাত্রী হলগুলোর সেমিনার লাইব্রেরি আরও সমৃদ্ধ করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।’

159da1fd-a1ab-43a4-baad-2d6fee810f77

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান বলেন, ‘বর্তমান প্রশাসন চাকসুকে সব সময় সহযোগী হিসেবে দেখেছে। আমাদের উদ্দেশ্য একটাই—ছাত্র-ছাত্রীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি করা।’

তিনি আরও বলেন, গত পাঁচ মাস ধরে বিশ্ববিদ্যালয়কে পরিবর্তনের মধ্য দিয়ে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে বর্তমান প্রশাসন।

cb359910-de06-42bc-84a2-e904f8751598

বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম নারী শিক্ষার্থীদের বই পড়ার অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, ‘নারী শিক্ষার্থীদের বই পড়ার প্রতি আরও উৎসাহী হতে হবে। সে লক্ষ্যে চাকসুর উদ্যোগগুলো সত্যিই প্রশংসনীয়।’

অনুষ্ঠানে শামসুন্নাহার হলের প্রভোস্ট অধ্যাপক ড. বেগম ইসমত আরা হক, চাকসুর সহসভাপতি (ভিপি) ইব্রাহীম হোসেন রনি, সাধারণ সম্পাদক (জিএস) সাঈদ বিন হাবিব, যুগ্ম সাধারণ সম্পাদক (এজিএস) আইয়ুবুর রহমান তৌফিকসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর