সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ঢাকা

প্রফেসর ড. এবনে গোলাম সামাদ স্মরণে রাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, রাজশাহী
প্রকাশিত: ১৭ আগস্ট ২০২৬, ১১:১২ এএম

শেয়ার করুন:

প্রফেসর ড. এবনে গোলাম সামাদ স্মরণে রাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত
প্রফেসর ড. এবনে গোলাম সামাদ স্মরণে রাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত

বিশিষ্ট গবেষক ও চিন্তাবিদ প্রফেসর ড. এবনে গোলাম সামাদের ৫ম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।

এ উপলক্ষে রোববার (১৬ আগস্ট) বিকেল ৫টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সেন্টার ফর হেরিটেজ স্টাডিজ কর্তৃক আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাবি রেজিস্ট্রার ও সেন্টার ফর হেরিটেজ স্টাডিজ এর নির্বাহী পরিচালক প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ। প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য ও অর্থনীতি বিভাগের প্রফেসর ড. ফরিদ উদ্দীন খান। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের প্রভাষক শাকিবুল হাসান মৃধা।

আরবী বিভাগের শিক্ষার্থী রাহাতের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সমাবেশে বক্তব্য আরও বক্তব্য রাখেন, আব্দুল ওয়াদুদ, আরিফুল ইসলাম মারুফ।

এ সময় বক্তারা বলেন, নতুন প্রজন্মের মাঝে দেশপ্রেমের চেতনা ছড়াতে প্রফেসর এবনে গোলাম সামাদের চিন্তা ও চেতনা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

জ্ঞানের জগতে তার পদচারণা ছিল বিস্ময়কর। নিজের একাডেমিক জগত এবং এর বাইরেও অন্যান্য জ্ঞান চর্চায় তিনি যে অবদান রেখেছেন তা এ জাতিকে পথ দেখাবে চিরকাল। তার যথাযথ মূল্যায়ন করতে রাষ্ট্র ব্যর্থতার পরিচয় দিয়েছে। তার অসামান্য অবদান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মর্যাদা বহুগুণ বাড়িয়েছিল।  তার চিন্তা চেতনা ও দর্শন কে চর্চার মাধ্যমে নতুন প্রজন্মের সামনে উপস্থাপন যথাযথ পদক্ষেপ গ্রহণ করা দরকার।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর