বিএনপির সাবেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও খাবার বিতরণ কর্মসূচি পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসন।
শনিবার দেড়টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে ইবি শাখা ছাত্রদলের একাত্মতায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এই দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম আশরাফ উদ্দীন খান।
এসময় উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ কে এম মতিনুর রহমান, উপ-উপাচার্য এমতাজ হোসেন, কোষাধ্যক্ষ ইদ্রিস আলী, প্রক্টর শাহিনুজ্জামান, ছাত্র উপদেষ্টা ওবায়দুল ইসলাম, জিয়া পরিষদের সভাপতি ফারুকুজ্জামান খান, সাবেক উপ-উপাচার্য এম এয়াকুব আলী, শিক্ষক আলীনূর রহমান, মিজানুর রহমান, নজিবুল হক ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তর প্রধান।
এছাড়া আরও উপস্থিত ছিলেন- ইবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রুমী মিথুন, সদস্য সচিব রাফিজ আহমেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ ও সাবেক আহ্বায়ক সাহেদ আহমেদসহ অন্য নেতাকর্মীরা।
এসময় উপাচার্য এ কে এম মতিনুর রহমান বলেন, মহাকালের দুঃখ-বেদনার, নির্যাতিত-নিপীড়িত মানুষের ক্রন্দনধ্বনি ছড়ানোর অবিসংবাদিত নেতা বেগম খালেদা জিয়া ১৫ আগস্ট পৃথিবীতে আগমন করেছিলেন। আপসহীন নেত্রী সম্পূর্ণ জীবনটাই বাংলাদেশ ও বাংলাদেশের মানুষের জন্য উৎসর্গ করেছেন। স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দিয়ে স্বাধীন দেশ উপহার দিয়েছেন। এই অবিসংবাদিত নেতা বিগত সরকারের দ্বারা নিপীড়িত-নির্যাতিত হয়েছিলেন।আজকে এই দিনে আমাদের সেই প্রাণপ্রিয় নেত্রীর জন্য দোয়া করব। মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া করি, আল্লাহ্ যেন তাকে জান্নাত নসিব করেন।
প্রতিনিধি/এলএ




