শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ঢাকা

‘বাকশাল’ গরু জবাই করে আম্মারের ‘জুলাই জিয়াফত’

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, রাবি
প্রকাশিত: ১৫ আগস্ট ২০২৬, ০৪:২৫ পিএম

শেয়ার করুন:

‘বাকশাল’ গরু জবাই করে আম্মারের ‘জুলাই জিয়াফত’
‘জুলাই জিয়াফতের’ কোলাজ ছবি। ছবি: ঢাকা মেইল

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক সালাউদ্দিন আম্মারের নেতৃত্বে ‘বাকশাল’ নাম দিয়ে একটি গরু জবাই করে জুলাই জিয়াফতের আয়োজন করা হয়েছে।

১৫ আগস্ট (শনিবার) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনের আমবাগানে এ আয়োজন করা হয়।

শুক্রবার রাতে নিজের ফেসবুক পেজে ভিডিও বার্তায় ঘোষণা দিয়ে সালাউদ্দিন আম্মার বলেন, ১৫ আগস্টের জন্য আপনাদের সবাইকে নিয়ে আমাদের যে প্রাণপ্রিয় গরুটা আনতে পারছি, তার নাম দেওয়া হয়েছে বাকশাল। এই বাকশালকে আমরা কোরবানি করে উদযাপন করব। এটাকে জুলাই জিয়াফতও বলতে পারেন, জুলাইয়ের আপ্যায়ন। আপনাদের সবাইকে আমন্ত্রণ থাকবে।

গভীর রাতে গরু জবাইয়ের পর একটি পোস্টে সালাউদ্দিন আম্মার লেখেন, ‘১৫ আগস্ট রাতেই বাকশালরে শুয়াইয়া দিলাম। আমি মেজর সালাউদ্দিন আম্মার বলছি।’

‘জুলাই জিয়াফত’ আয়োজনে অংশ নিতে রাত ১টায় বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট গ্রুপে গুগল ফরমের লিংক দেওয়া হয়, সেখানে বিকাশে শিক্ষার্থীদের কাছ থেকে নিবন্ধন ফি হিসাবে ১৫ টাকা নেওয়া হয়। ৭৫০ জন শিক্ষার্থী এ আয়োজনে অংশ নিয়েছেন। ৬৫০ জনের জন্য গরু ভোজ ও বাকিদের জন্য অন্য খাবার রাখা হয়েছিল।

এ বিষয়ে রাকসু জিএস সালাউদ্দিন আম্মার বলেন, শুরুতে রাকসুর পক্ষ থেকে প্রচারণা চালানো হয়েছিল। তবে রাকসুর সব সদস্য এতে একমত হননি। পরে আমাদের এক ভাই এটি উপহার দিয়েছেন। এখানে রাকসু জড়িত নয়।

গরুর নাম ‘বাকশাল’ রাখার কারণ জানিয়ে আম্মার বলেন, আজ বাকশাল পতনের ঐতিহাসিক দিন এবং জুলাই গণ-অভ্যুত্থানের দুই বছর পূর্তি। সে জন্য গরুর নাম ‘বাকশাল’ রাখা হয়েছে।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর