শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ঢাকা

শনিবার অবসর-কল্যাণের টাকা পাচ্ছেন বেসরকারি শিক্ষকরা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪ আগস্ট ২০২৬, ০৭:০৬ পিএম

শেয়ার করুন:

শনিবার অবসর-কল্যাণের টাকা পাচ্ছেন বেসরকারি শিক্ষকরা
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। - ফাইল ছবি

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবসর ও কল্যাণ সুবিধার টাকা পেতে যাচ্ছেন অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষকরা। আগামীকাল শনিবার (১৫ আগস্ট) দেশের ৬৪ জেলায় একযোগে শিক্ষকদের নিজ নিজ ব্যাংক হিসাবে মোট ২ হাজার ৩৫ কোটি ৮৬ লাখ টাকা পাঠানো হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শুক্রবার (১৪ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে শিক্ষামন্ত্রী এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষকদের অবসর ও কল্যাণের অর্থ পরিশোধে এককালীন ২ হাজার ৩৫ কোটি ৮৬ লাখ টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।’

 

image

তিনি আরও বলেন, ‘দীর্ঘ চার বছর ধরে জমে থাকা শিক্ষকদের পাহাড়সম বকেয়ার জট কাটাতে নেওয়া সিদ্ধান্তের ধারাবাহিকতায় আগামীকাল দেশের ৬৪ জেলায় একযোগে এই অর্থ শিক্ষকদের নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে।’

দীর্ঘদিন ধরে অবসর ও কল্যাণ সুবিধার অর্থের জন্য অপেক্ষায় রয়েছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীরা। অর্থ সংকটের কারণে এসব সুবিধা পরিশোধে দীর্ঘসূত্রতা তৈরি হয়েছিল। সরকারের নতুন সিদ্ধান্তের ফলে দীর্ঘদিনের এই অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে।

শিক্ষামন্ত্রী বলেন, অবসর ও কল্যাণের অর্থ পরিশোধে সরকারের এ উদ্যোগ দীর্ঘদিন ধরে জমে থাকা বকেয়া কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আগামীকাল একযোগে অর্থ পাঠানোর মধ্য দিয়ে সুবিধাভোগী শিক্ষকদের পাওনা পরিশোধের প্রক্রিয়া শুরু হচ্ছে।

এমএইচ/এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর