মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ঢাকা

জবির নতুন প্রক্টর অর্থনীতি বিভাগের অধ্যাপক আজম খান

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, জবি
প্রকাশিত: ১১ আগস্ট ২০২৬, ০৯:২০ পিএম

শেয়ার করুন:

জবির নতুন প্রক্টর অর্থনীতি বিভাগের অধ্যাপক আজম খান
অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. আজম খান

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নতুন প্রক্টর নিযুক্ত হয়েছেন অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. আজম খান। 

অসুস্থতা ও চিকিৎসার জন্য বিদেশে যাওয়ায় সাবেক প্রক্টেরের অনুপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য অধ্যাপক ড. মো. আজম খানকে নতুন প্রক্টর হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দফতর থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিনের অসুস্থতা ও চিকিৎসার জন্য বিদেশ গমনের আবেদনের পরিপ্রেক্ষিতে অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. আজম খানকে সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রক্টরের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হলো।

এতে আরও উল্লেখ করা হয়, ১২ আগস্ট ২০২৬ থেকে এ আদেশ কার্যকর হবে। দায়িত্ব পালনকালে তিনি বিধি অনুযায়ী মোটরযান ভাতা ও অন্যান্য প্রাপ্য সুবিধাদি ভোগ করবেন।

রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিনের স্বাক্ষরিত অফিস আদেশটি সংশ্লিষ্ট দপ্তর ও কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়েছে।

নতুন প্রক্টর হওয়ার বিষয়ে অধ্যাপক আজম খান বলেন, ‘বর্তমান প্রক্টর অসুস্থ থাকায় আমাকে এক প্রকার জোর করে এই পদে দেওয়া হয়েছে। আমি প্রক্টর হিসেবে বেশিদিন থাকব না। এখানে অনেক দায়িত্ব, যা আমার পক্ষে পালন করা সম্ভব হবে না।’

তিনি বলেন, ‘ক্যাম্পাসে নিরাপদ ও শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে আমরা কাজ করব। এ ক্ষেত্রে সাংবাদিক, বিভিন্ন ক্রিয়াশীল ছাত্রসংগঠনসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।’

এই শিক্ষক আরও বলেন, ‘ক্যাম্পাসে কোনো ধরনের নৈরাজ্য বা বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না হয়, সে জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব। দল-মত নির্বিশেষে ক্যাম্পাসের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবাইকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।’

এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর