সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ঢাকা

মতিঝিল আইডিয়ালে উত্তীর্ণদের মিষ্টি খাওয়ালেন ডাকসু জিএস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০৩:৪৩ পিএম

শেয়ার করুন:

মতিঝিল আইডিয়ালে উত্তীর্ণদের মিষ্টি খাওয়ালেন ডাকসু জিএস
মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের উত্তীর্ণ শিক্ষার্থীদের মিষ্টি খাইয়ে দিচ্ছেন ডাকসু জিএস ফরহাদ

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ উপলক্ষে রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের উত্তীর্ণ শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা ও মিষ্টিমুখ করিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) জিএস ও ছাত্রশিবির কেন্দ্রীয় প্রচার সম্পাদক এস এম ফরহাদ।

সোমবার (১০ আগস্ট) ফলাফল পাওয়ার পর উচ্ছ্বসিত শিক্ষার্থী ও অভিভাবকদের মিষ্টিমুখ করান তিনি। 

lead

এসময় ছাত্রশিবিরের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ডাকসুর পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ, শিবির নেতা মিলন আহমেদসহ অন্যান্য নেতাকর্মীও উপস্থিত ছিলেন। তারা উত্তীর্ণ শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।

শিক্ষার্থীদের উদ্দেশে ফরহাদ বলেন, সারাদেশের জেলা, শহর ও মহানগর পর্যায়ে ছাত্রশিবিরের পক্ষ থেকে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের শুভেচ্ছা ও সংবর্ধনা দেওয়া হচ্ছে। উচ্চমাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষাজীবনের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের উৎসাহিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

1

তিনি বলেন, একজন বড় ভাই ও জ্যেষ্ঠ শিক্ষার্থী হিসেবে নতুন শিক্ষাজীবনে শিক্ষার্থীদের পাশে থেকে তাদের অনুপ্রেরণা দেওয়া দায়িত্বের অংশ। পরীক্ষার ফলাফল যেমনই হোক, কোনো শিক্ষার্থীকে হতাশ হওয়া যাবে না। অনেকেই প্রত্যাশিত ফল না পেয়েও পরবর্তী সময়ে কঠোর পরিশ্রম করে বুয়েট বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পেয়েছেন। আবার জিপিএ-৫ পেয়েও অনেকে পরবর্তীতে প্রত্যাশিত সাফল্য অর্জন করতে পারেননি।

0

ফরহাদ আরও বলেন, যারা ভালো ফল করেছে, তাদের বিনয়ী হয়ে সামনে এগিয়ে যেতে হবে। আর যারা তুলনামূলক খারাপ ফল করেছে, তাদের হতাশ না হয়ে ভবিষ্যতে আরও ভালো করার জন্য নতুন উদ্যমে চেষ্টা করতে হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ উদ্যোগ ডাকসুর পক্ষ থেকে নয়, ছাত্রশিবিরের পক্ষ থেকে নেওয়া হয়েছে। এটি কোনো দলীয় কর্মসূচির অংশ নয়। একজন বড় ভাই হিসেবে শিক্ষার্থীদের খোঁজখবর নেওয়া এবং তাদের পাশে দাঁড়ানোর প্রচেষ্টা হিসেবেই এ আয়োজন করা হয়েছে।

এমআর/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর