রোববার, ৯ আগস্ট, ২০২৬, ঢাকা

মাস্টার্স শেষপর্বের উত্তরপত্র পুনর্মূল্যায়ন শুরু বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯ আগস্ট ২০২৬, ০৩:৪৮ পিএম

শেয়ার করুন:

মাস্টার্স শেষপর্বের উত্তরপত্র পুনর্মূল্যায়ন শুরু বৃহস্পতিবার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২৩ সালের মাস্টার্স শেষপর্ব পরীক্ষার প্রকাশিত ফলাফলের উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন শুরু হবে আগামী ১৩ আগস্ট থেকে। শিক্ষার্থীরা ২৭ আগস্ট ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করে নির্ধারিত ফি জমা দিতে পারবেন।

রবিবার (৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৩ আগস্ট বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ২৭ আগস্ট বৃহস্পতিবার পর্যন্ত উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন গ্রহণ করা হবে। এজন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত অনলাইন পোর্টালে প্রবেশ করে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন সম্পন্ন করার পর পে-স্লিপ ডাউনলোড করে নির্ধারিত সময়ের মধ্যে নিকটস্থ সোনালী ব্যাংকের যেকোনো শাখায় ফি জমা দিতে হবে।

এছাড়া সোনালী ব্যাংকের অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে মোবাইল ব্যাংকিং সেবা বিকাশ ও রকেট এবং বিভিন্ন কার্ড—American Express, Visa, DBBL Nexus ও MasterCard ব্যবহার করেও ফি পরিশোধ করা যাবে। সোনালী ব্যাংকের হিসাবধারীরা নিজস্ব ব্যাংক হিসাব থেকে অনলাইনে টাকা স্থানান্তরের মাধ্যমেও নির্ধারিত ফি জমা দিতে পারবেন।

উত্তরপত্র পুনর্মূল্যায়নের জন্য প্রতি পত্রে ১ হাজার ২০০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নির্ধারিত সময়ের আগে বা পরে আবেদন ফরম পূরণ, পে-স্লিপ ডাউনলোড কিংবা ফি জমা দেওয়া যাবে না। ব্যাংকের প্রচলিত অন্য কোনো ফরমে টাকা জমা দেওয়া হলে পরবর্তী সময়ে কোনো ধরনের জটিলতা সৃষ্টি হলে এর দায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নেবে না।

ফি জমা দেওয়ার সঙ্গে সঙ্গেই উত্তরপত্র পুনঃমূল্যায়নের আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে। এ জন্য আবেদনপত্র বা পে-স্লিপের কোনো কপি জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠানোর প্রয়োজন নেই।

এম/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর