মোবাইলে এসএমএসের মাধ্যমে এসএসসি ও সমমান পরীক্ষার ফল জানার জন্য নতুন একটি নম্বর যুক্ত করা হয়েছে। এখন থেকে আগের ১৬২২২-এর পাশাপাশি ১৬১৪০ নম্বরেও এসএমএস পাঠিয়ে ফল জানা যাবে।
শনিবার (৮ আগস্ট) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১০ আগস্ট সকাল ১০টায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। একই সময়ে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এবং এসএমএসের মাধ্যমে ফল জানা যাবে।
মোবাইলে এসএমএসের মাধ্যমে ফল জানতে মেসেজ অপশনে গিয়ে SSC <স্পেস> বোর্ডের নামের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> পরীক্ষার বছর লিখে ১৬২২২ অথবা ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।
উদাহরণ হিসেবে, SSC DHA 113456 2026 লিখে ১৬২২২ অথবা ১৬১৪০ নম্বরে এসএমএস পাঠাতে হবে।
পাশাপাশি দুটি অভিন্ন ওয়েবসাইট থেকেও এসএসসি ও সমমান পরীক্ষার ফল জানা যাবে। এগুলো হলো: eduboardresult.gov.bd ও educationboardresults.gov.bd।
এমএইচ/এএইচ




