শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ঢাকা

শেখ হাসিনার আসার মতো কোনো সুযোগ নেই: পানিসম্পদ মন্ত্রী

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, জাবি
প্রকাশিত: ০৭ আগস্ট ২০২৬, ০৯:৪৩ এএম

শেয়ার করুন:

শেখ হাসিনার আসার মতো কোনো সুযোগ নেই: পানিসম্পদ মন্ত্রী
পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানি।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে ফেরার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানি। তিনি বলেন, ‘বাস্তবতা হলো শেখ হাসিনার আসার মতো কোনো সুযোগ নেই।’

বৃহস্পতিবার (৬ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থান-২০২৪–এর দুই বছর পূর্তি উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আয়োজিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

পানিসম্পদ মন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে নানা আলোচনা হলেও বাস্তবতা ভিন্ন। শেখ হাসিনার বাংলাদেশে ফেরার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি।

e0c909a0-fc5e-45f9-bd7b-0511b31ee42f

তিনি বলেন, ‘সস্তা রাজনীতি থেকে যদি বের হতে না পারি, এক দল আরেক দলকে দোষারোপ করবে। সেই সুযোগ নেবে হাসিনা। তাই তাকে সেই সুযোগ দেওয়া যাবে না।’

জুলাই গণঅভ্যুত্থানের প্রসঙ্গ তুলে শহীদউদ্দিন চৌধুরী এ্যানি বলেন, ‘দীর্ঘ আন্দোলন-সংগ্রাম ও ত্যাগের ধারাবাহিকতায় এ গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছে।’

তিনি জাতীয় স্বার্থে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়ে বলেন, বিভেদের রাজনীতি পরিহার করা প্রয়োজন।

অনুষ্ঠানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের সভাপতিত্বে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. নজরুল ইসলাম এবং উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. শামছুল আলম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর