জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২৩ সালের মাস্টার্স শেষপর্ব পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল ৬ টায় এই ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এ পরীক্ষায় মোট ১৮১টি কলেজের ১ লাখ ৮১ হাজার ৯৯২ জন শিক্ষার্থী অংশ নেন।
পরীক্ষায় পাসের হার ৬০ দশমিক.৯৭ ভাগ। পরীক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট https: result.nu.ac.bd/ অথবা http://103.113.200.8/ থেকে বিস্তারিত ফলাফল জানা যাবে।
প্রতিনিধি/ এজে




