বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ঢাকা

ছাত্রকে রক্ষা করতে গিয়ে রক্তাক্ত ঢাকা আলিয়ার অধ্যক্ষ, মাথায় ১০ সেলাই

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৫ আগস্ট ২০২৬, ১২:৫৬ এএম

শেয়ার করুন:

ছাত্রকে রক্ষা করতে গিয়ে রক্তাক্ত ঢাকা আলিয়ার অধ্যক্ষ, মাথায় ১০ সেলাই
ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের সময় এক ছাত্রকে বাঁচাতে গিয়ে ইটের আঘাতে আহত হন অধ্যক্ষ মাহমুদ ওবায়দুল হক।

ঢাকা আলিয়া মাদরাসায় ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘর্ষের সময় এক শিক্ষার্থীকে বাঁচাতে গিয়ে রক্তাক্ত হয়েছেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মাহমুদ ওবায়দুল হক। ইটের আঘাতে মাথা ফেটে গেলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তার মাথায় ১০টি সেলাই দেন।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরের পরে দফায় দফায় সংঘর্ষের মাঝে এই ঘটনা ঘটে।

মাদরাসা শিক্ষক আলী হাসান বলেন, বিকেল ৫টার দিকে সরকারি আলিয়া মাদরাসা ক্যাম্পাসে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় ইট-পাটকেলের আঘাতে অধ্যক্ষ ওবায়দুল হক আহত হন।

পরে শিক্ষার্থী ও অন্যান্য শিক্ষকরা পৌনে ছয়টার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়। সেখানে তার মাথায় দশটি সেলাই দেওয়া হয়।

নাম প্রকাশ না করার শর্তে আরেকজন শিক্ষক বলেন, বিকেলে সংঘর্ষের সময় একজন শিবিরকর্মীকে ছাত্রদলের কর্মীরা মারধর করলে অধ্যক্ষ তাকে সেভ করতে যান। এ সময় মাথায় ইটের আঘাত লাগলে তিনি রক্তাক্ত হয়ে যান। পরে মেডিকেলে চিকিৎসা শেষে বাসায় নেওয়া হয়েছে।

বিইউ/এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর