মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ঢাকা

এইচএসসির ব্যবহারিক পরীক্ষা নিয়ে বোর্ডের ৩ জরুরি নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪ আগস্ট ২০২৬, ০৮:১০ পিএম

শেয়ার করুন:

এইচএসসির ব্যবহারিক পরীক্ষা নিয়ে বোর্ডের ৩ জরুরি নির্দেশনা
আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। ছবি- সংগৃহীত

এইচএসসি ও সমমান পরীক্ষার ব্যবহারিক পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের জন্য তিনটি জরুরি নির্দেশনা দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি।

মঙ্গলবার (৪ আগস্ট) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানুর সই করা এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনাগুলো হলো-

১, ব্যবহারিক পরীক্ষা শেষে নম্বর এন্ট্রির সময় অভ্যন্তরীণ ও বহিঃপরীক্ষক- উভয়ের উপস্থিতি নিশ্চিত করতে হবে।

২, যেসব কেন্দ্রে ব্যবহারিক পরীক্ষার প্রয়োজনীয় সরঞ্জাম পর্যাপ্ত নেই, সেসব কেন্দ্রকে পরীক্ষা শুরুর আগেই প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহের ব্যবস্থা করতে হবে।

৩, ব্যবহারিক পরীক্ষার নামে শিক্ষার্থীদের কাছ থেকে কোনো অতিরিক্ত অর্থ আদায় করা যাবে না।

এসব বিষয়ে কোনো অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে।

এম/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর