মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ঢাকা

অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় আবারও বাড়ল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪ আগস্ট ২০২৬, ০১:৪৫ পিএম

শেয়ার করুন:

অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় আবারও বাড়ল
ছবি: সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫ সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময়সীমা আবারও বাড়ানো হয়েছে।  সোমবার (৩ আগস্ট) জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিমের স্বাক্ষরিত পরীক্ষা নিয়ন্ত্রণ দফতর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষার্থীরা আগামী ৬ আগস্ট থেকে ২৭ আগস্ট পর্যন্ত অনলাইনে পরীক্ষার আবেদন ফরম পূরণ করতে পারবেন। কলেজগুলো ২৯ আগস্ট থেকে ৩১ আগস্ট রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ডাটা এন্ট্রি ও আবেদন নিশ্চয়ন সম্পন্ন করতে পারবে। এছাড়া সোনালী সেবার মাধ্যমে পরীক্ষার ফি ১ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে ২ সেপ্টেম্বর বিকেল ৪টা পর্যন্ত জমা দেওয়া যাবে।

জাতীয় বিশ্ববিদ্যালয় আরও জানিয়েছে, গত ২৯ জুন প্রকাশিত পূর্ববর্তী বিজ্ঞপ্তির অন্যান্য সব নির্দেশনা, শর্ত ও বিধি অপরিবর্তিত থাকবে। নির্ধারিত নতুন সময়সূচি অনুসারে শিক্ষার্থী ও সংশ্লিষ্ট কলেজগুলোকে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।

এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর