মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ঢাকা

সিলেট শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান শহীদুল আলম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪ আগস্ট ২০২৬, ০১:০১ পিএম

শেয়ার করুন:

সিলেট শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান শহীদুল আলম
মো. শহীদুল আলম।

সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তা মো. শহীদুল আলম। তিনি বর্তমানে সুনামগঞ্জের জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন।

মঙ্গলবার (৪ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত মো. শহীদুল আলমকে নিজ বেতন ও বেতনক্রমে সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে পদায়ন করা হয়েছে।

আদেশ অনুযায়ী, বর্তমান বেতন স্কেল অনুযায়ী বেতন-ভাতা গ্রহণ করবেন শহীদুল আলম। একই সঙ্গে চেয়ারম্যান পদের জন্য নির্ধারিত অন্যান্য সুযোগ-সুবিধাও ভোগ করবেন।

এছাড়া প্রচলিত বিধি অনুযায়ী ভবিষ্য তহবিল, যৌথ বিমা, লিভ স্যালারি ও পেনশন তহবিলে চাঁদা প্রদান করবেন। তবে বোর্ড কর্তৃপক্ষ সরকারি বাসস্থানের ব্যবস্থা করলে তিনি বাড়ি ভাড়া ভাতা পাবেন না।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, সরকারি বিধি-বিধান অনুযায়ী তার চাকরি পরিচালিত হবে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এমএইচ/এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর