সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ঢাকা

বেরোবিতে ছাত্রদল-শিবিরের ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ২০

জেলা প্রতিনিধি, রংপুর
প্রকাশিত: ০৩ আগস্ট ২০২৬, ১০:১৮ পিএম

শেয়ার করুন:

বেরোবিতে ছাত্রদল-শিবিরের ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ২০
বেরোবিতে মুখোমুখি ছাত্রদল-শিবির। ছবি: ঢাকা মেইল

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে ২০ জনের মতো আহত হয়েছেন।

সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

বেরোবি সূত্রে জানা গেছে, ক্যাম্পাসে ছাত্র শিবিরের উদ্যোগে জুলুমের বিরুদ্ধে ‘জুলাই’ শীর্ষক প্রদর্শনীতে জুডিশিয়াল কিলিংয়ের শিকার হওয়া নেতাদের ছবি প্রদর্শনীতে আপত্তি তোলেন ছাত্রদল নেতারা। তারা মহান মুক্তিযুদ্ধের সময়ে বিরোধিতার বিষয়ে কয়েকজনের ছবি প্রদর্শনী বিষয়ে জোর আপত্তি তোলেন এবং অপসারণের কথা বলেন।

এদিকে ছাত্রশিবির কোনোভাবেই ছাত্রদলের আপত্তির মুখে ছবি অপসারণ করবে না বলে সাফ জানিয়ে দেয়। 

এ নিয়েই সন্ধ্যার পর থেকেই ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে শুরুতে উত্তেজনা তৈরি হলে উভয়পক্ষই লাঠিসোটাসহ দেশৗয় অস্ত্র নিয়ে মহড়া শুরু করে। পরে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় দুই পক্ষের মধ্যেই ধাওয়া-পাল্টা ধাওয়া, ইট-পাটকেল, চেয়ার নিক্ষেপসহ লাঠি দিয়ে আঘাতের ঘটনাও ঘটে। এতে ২০ জনের মতো আহত হন।

রাত ১০টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত ক্যাম্পাস ও আশপাশের এলাকায় উত্তেজনা বিরাজ করছিল।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর