চলতি আগস্ট মাসে সাপ্তাহিক ও সরকারি ছুটি মিলিয়ে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো মোট ১২ দিন বন্ধ থাকবে। শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত ছুটির পঞ্জিকা থেকে এ তথ্য জানা গেছে।
ছুটির পঞ্জিকা অনুযায়ী, আগস্টে সাপ্তাহিক ছুটি রয়েছে ৯ দিন। এর সঙ্গে সরকারি ছুটি রয়েছে আরও তিন দিন। ছুটির দিনগুলো হলো ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস, ১২ আগস্ট আখেরি চাহার সোম্বা এবং ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী।
ছুটির পঞ্জিকার তথ্য অনুযায়ী, আগস্ট ও সেপ্টেম্বর—এই দুই মাসে সাপ্তাহিক ও সরকারি ছুটি মিলিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো মোট ২৩ দিন বন্ধ থাকবে। এ দুই মাসে মোট ৩৮ দিন শ্রেণি কার্যক্রম চলবে।
এর মধ্যে শুধু সেপ্টেম্বর মাসে সাপ্তাহিক ও সরকারি ছুটি মিলিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে ১১ দিন। ওই মাসে ১৯ দিন শ্রেণি কার্যক্রম চলার কথা রয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রাকৃতিক দুর্যোগ, প্রতিকূল আবহাওয়া বা অন্য কোনো বিশেষ পরিস্থিতিতে প্রয়োজন হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী অতিরিক্ত বা ঐচ্ছিক ছুটি ঘোষণা করা হতে পারে।
এআর




